ঝড়-বৃষ্টি ও ধান কাটায় ভোট কম পড়েছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঝড়-বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কম পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন

2024-05-08T19:03:57+00:00
2024-05-08T19:03:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝড়-বৃষ্টি ও ধান কাটায় ভোট কম পড়েছে : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৭:০৩ পিএম   (ভিজিট : ২২৪)
X

ঝড়-বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কম পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (৮ মে) বিকেলে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। একই সময় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারাদেশে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট পড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ।  ঝড়-বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় ভোট কম পড়েছে। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। যদিও দুটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট বন্ধ করা হয়েছে। এছাড়া ৩৪টি কেন্দ্রে প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছে।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে শুধু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দেশের ১৩৯ উপজেলায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ে। পরে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। 


এ বছর চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বুধবার প্রথম ধাপে ১৩৯ ‍উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। এরপর দ্বিতীয় ধাপে আগামী ২১ মে দেশের ১৬০টি উপজেলায়, তৃতীয় ধাপে ১১০ উপজেলায় আগামী ২৯ মে এবং চতুর্থ ও সবশেষ ধাপে ৫০টির বেশি উপজেলায় আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy