যেসব বিভাগে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী তিনদিন দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

2024-05-10T14:08:53+00:00
2024-05-10T14:08:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যেসব বিভাগে হতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ২:০৮ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

আগামী তিনদিন দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী পাঁচ দিন বৃষ্টি কমে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে; সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, শনিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে; সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

শনিবারের তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে রোববার থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া, আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি কমে তাপমাত্রা আরও বাড়ার কথা বলা হয়েছে। 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy