তামিম সৌম্যর ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাঁচ ম্যাচের সিরেজের চতুর্থ টি-টোয়েন্টিতে এসে পাওয়ারপ্লেতে ভালো এক শুরু পেয়েছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন

2024-05-10T18:54:09+00:00
2024-05-10T18:54:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তামিম সৌম্যর ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৭৩)
X


পাঁচ ম্যাচের সিরেজের চতুর্থ টি-টোয়েন্টিতে এসে পাওয়ারপ্লেতে ভালো এক শুরু পেয়েছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন একাদশ থেকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনার হিসেবে নেমেছেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সবশেষ দেখা গিয়েছিল সৌম্যকে। তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার পর তার জায়গায় এসেছিল তানজিদ তামিম। 

সেই তামিমের সঙ্গেই আজ শুক্রবার ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন সৌম্য। ইনজুরি থেকে ফেরার পর নিজেকে থিতু করতে খানিক সময় নিয়েছেন ক্রিজে। তবে আরেক ওপেনার তানজিদ তামিম শুরু থেকেই আছেন উড়ন্ত ছন্দে। সাত চার এবং ১ ছক্কায় তুলেন নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি ৩৪ বলে পূরণ করেন। 

দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির ওভার দিয়ে শুরু। সেই ওভারে পেয়েছেন একটি চারের দেখা। পরের দুই ওভারে ছিল আরও দুইটি করে চারের দেখা। মুজারাবানির পরের ওভারেও জুনিয়র তামিম দেখালেন নিজের ব্যাটিং কারিশমা। জোড়া চার ছিল সেই ওভারেও। এমনকি পাওয়ারপ্লের শেষ ওভারেও ছিল দুই চার। যদিও সেবার একটা চার আছে লেগবাই থেকে। 

পাওয়ারপ্লেতে তামিমের এমন তাণ্ডব দেখেই কিনা ঝড় শুরু করেছেন সৌম্য সরকারও। সপ্তম আর অষ্টম ওভারে বাংলাদেশের ইনিংসের প্রথম দুই ছক্কাও এসেছে সৌম্যর ব্যাট থেকে। আর ইনিংসের নবম ওভারে এসে ফিফটির দেখা পান তানজিদ তামিম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৯০ রান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy