খালেদা জিয়াকে ‘মা’ ডেকে বিএনপির মা দিবসের পোস্টার!

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার সাঁটানোর কর্মসূচি উদ্বোধন করলেন ঢাকা মহানগর

2024-05-11T13:58:57+00:00
2024-05-11T13:58:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে ‘মা’ ডেকে বিএনপির মা দিবসের পোস্টার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ১:৫৮ পিএম   (ভিজিট : ৪৬৩)
X

বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার সাঁটানোর কর্মসূচি উদ্বোধন করলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

পোস্টারে লেখা রয়েছে- ‘মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।

শনিবার (১১ মে) নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয় ভাসানী ভবনের সম্মুখভাগ থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সালাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এবারের মা দিবসে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা দাবি করছি অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত হয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিবেন।

তিনি বলেন, ধারাবাহিক ভাবে সকল ওয়ার্ডে ওয়ার্ডে সকল জায়গায় এই পোস্টার লাগানোর মধ্যদিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি তরান্বিত করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইউনুস মৃধা, সদস্য সচিব রফিকুল আলম মজনু, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য খালেদ সাইফুল্লাহ রাজন, আরিফা সুলতানা রুমা সহ আরও অনেকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy