সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

হতশ্রী ব্যাটিং, ফিল্ডিংয়েও যাচ্ছেতাই অবস্থা, আশার, আলো শুধু বোলিং ডিপার্টমেন্টেই। আর সেটাতে ভর করেই বিশ্বকাপের আগে ঘরের মাঠে

2024-05-12T10:17:20+00:00
2024-05-12T10:17:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১০:১৭ এএম   (ভিজিট : ১৮৪)
X

হতশ্রী ব্যাটিং, ফিল্ডিংয়েও যাচ্ছেতাই অবস্থা, আশার, আলো শুধু বোলিং ডিপার্টমেন্টেই। আর সেটাতে ভর করেই বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। 

আজ সিরিজের শেষ ম্যাচে টাইগারদের সামনে থাকছে সফরকারীদের ধবলধোলাই করার সুযোগ।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে।

অন্যদিকে সফরকারী জিম্বাবুয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস। ইতোমধ্যে টানা চার ম্যাচ হেরে চরম বিপর্যস্ত জিম্বাবুয়ে, শেষ ম্যাচে সিকান্দার রাজারা অন্তত সান্ত্বনার জয় পাওয়ার খোঁজে নামবেন। সর্বশেষ ম্যাচে শেষদিকে রোমাঞ্চ ছড়িয়েছিল রোডেশিয়ানরা, কিন্তু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে বাংলাদেশ জিতে নেয় ৫ রানে।এর আগে প্রথম তিন টি-টোয়েন্টিতে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি জিম্বাবুয়ে। 

ফলে চট্টগ্রামেই টাইগারদের ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়ে যায়। চলতি সিরিজের শেষ ম্যাচে জিতে আজ সফরকারীদের হোয়াইটওয়াশ নিশ্চিত করতে চান শান্তরা। একইসঙ্গে নির্বাচকরা তাকিয়ে থাকবেন ব্যাটারদের পারফরম্যান্সের দিকে, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে অন্তত টপ অর্ডারদের রানে ফিরতে দেখতে চায় বাংলাদেশ। বিশেষ করে শান্ত, লিটন দাসরা দীর্ঘদিন ধরে ব্যাট হাতে অধারাবাহিক।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), শন উইলিয়ামস, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy