মার্কিন স্যাংশন-ভিসানীতি পরোয়া করে না সরকার: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসি নীতিসহ কোনো ইস্যুকেই কেয়ার করেন না বলে মন্তব্য করেছেন

2024-05-14T12:37:25+00:00
2024-05-14T13:01:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন স্যাংশন-ভিসানীতি পরোয়া করে না সরকার: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১২:৩৭ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৪ ১:০১ পিএম  (ভিজিট : ৩২৫)
X

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসি নীতিসহ কোনো ইস্যুকেই কেয়ার করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও, তাদের ভিসা নীতিসহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না। তিনি কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন। সম্পর্ক থাকলে আসতে হয়।
 
তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির এক ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় বলেই ভারতীয় পণ্য বর্জনের মতো আন্দোলন বেছে নিয়েছে।

কাদের বলেন, বিএনপির কর্মীরা নেতা কর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। বিএনপি আন্দোলনের উদ্যোগ নিতেই পারে, কিন্তু সম্প্রতি তাদের দুইটি সমাবেশ সফল হয়নি। নেতাকর্মীরাও তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy