শুক্রবারেও চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল বর্তমানে সপ্তাহে শুক্রবার ছাড়া ৬ দিন নিয়মিত চলাচল করছে। যাত্রীদের চাহিদার

2024-05-14T12:33:27+00:00
2024-05-14T13:14:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুক্রবারেও চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১২:৩৩ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৪ ১:১৪ পিএম  (ভিজিট : ১৬৩)
X

দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল বর্তমানে সপ্তাহে শুক্রবার ছাড়া ৬ দিন নিয়মিত চলাচল করছে। যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এটি শুক্রবারও চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ফলে অল্প কিছুদিনের মধ্যে যাত্রীরা সপ্তাহে ৭ দিনই মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন বলে জানা গেছে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে শুক্রবারেও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া জুন মাসের মধ্যে পিক আওয়ারের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) ৮ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিট করা হতে পারে।

বিষয়টি নিয়ে ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।হয়তো কয়েকদিন পরে আমাদের এমডি এম,এ,এন, ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন, যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়। 

বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy