যে কারণে বাদ পড়লেন সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরার মাত্রএক সিরিজ পরই বিশ্বকাপ দলে জায়গা হলো না ডানহাতি পেসার ও

2024-05-14T17:30:51+00:00
2024-05-14T17:30:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যে কারণে বাদ পড়লেন সাইফউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৫:৩০ পিএম   (ভিজিট : ২৬০)
X

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরার মাত্র এক সিরিজ পরই বিশ্বকাপ দলে জায়গা হলো না ডানহাতি পেসার ও বাঁ-হাতি এই ব্যাটারের। তাকে বাদ দিয়ে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে তরুণ তানজিম সাকিবকে। 

বিসিবির প্রধান নির্বাচক দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে তানজিমের একাগ্রতা ও সাইফউদ্দিনের ইয়র্কার দিতে না পারার কথা উল্লেখ করেছেন।
দল ঘোষণার পর প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাচক লিপু বলেন, ‘তানজিম সাকিব শ্রীলঙ্কার সিরিজেও দলের সঙ্গে ছিল। তার একাত্মতা, সেরাটা মাঠে দেওয়ার প্রচেষ্টার বিষয়টি তাকে এগিয়ে রেখেছে। আমরা সাইফউদ্দিনকে যে কারণে দেখতে মুখিয়ে ছিলাম, তা হলো ওর ব্যাটিং। কিন্তু সিরিজে ব্যাটিংয়ের সুযোগ পায়নি। আরেকটি হলো- ডেথ ওভারে তার ইয়র্কার করার এবিলিটি ছিল। সেটা অনেক কম দেখা গেছে।’
প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে তার স্লগে বোলিং করার, ইয়র্কার দেওয়ার যে দক্ষতা তারা দেখেছিলেন, আন্তর্জাতিক ম্যাচে এসে অনেক তারতম্য দেখেছেন তারা। বিশ্বকাপের জন্য আইসিসির কাছে যে প্রাথমিক দল পাঠানো হয়েছিল, সেখানেও সাইফউদ্দিনের নাম ছিল বলে দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।
বিশ্বকাপ দলে তাসকিন আহমেদ অনিশ্চিত থাকলেও তাকে রাখা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। যদিও নির্বাচক লিপুর কথা অনুযায়ী, শুরুতে খেলতে পারবেন না তাসকিন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ দলে পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলের নাম চূড়ান্ত ছিল। এদের বিকল্প হিসেবে রাখা হয়েছিল হাসান মাহমুদকে। বিশ্বকাপে তাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy