বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বিশ্বকাপ ঘিরে প্রতিবারই ভক্তদের নানারকম স্বপ্ন দেখান ক্রিকেটাররা। এবার প্রত্যশার কথা শুনিয়ে বুধবার (১৫ মে) রাত পৌনে ২টায়

2024-05-16T10:24:10+00:00
2024-06-05T07:57:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১০:২৪ এএম  আপডেট: ০৫.০৬.২০২৪ ৭:৫৭ এএম  (ভিজিট : ২৮৯)
X

বিশ্বকাপ ঘিরে প্রতিবারই ভক্তদের নানারকম স্বপ্ন দেখান ক্রিকেটাররা। এবার প্রত্যশার কথা শুনিয়ে বুধবার (১৫ মে) রাত পৌনে ২টায় ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগাররা।

বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত গাড়িতে করে আসেন বিমানবন্দর। বিসিবির গাড়িতে করে স্টেডিয়াম থেকে বিমানবন্দরে পৌঁছান কেউ কেউ। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান আসেন বাসে। তার সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা সেরে রাত পৌনে ২টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে যাওয়ার আগে বুধবার (১৫ মে) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ফটোসেশন সেরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। এ সময়ে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা তাদের সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

এ দিকে বিশ্বকাপের বেশ কিছু দিন আগেই ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের আগামী ২১,২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এ ছাড়া ভারত ও ডাচদের সঙ্গে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy