মেয়র তাপসের সামনেই কাউন্সিলরকে জুতাপেটা করলেন নারী কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিতিতে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করেছেন সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী। আজ (সোমবার) নগর ভবনে ডিএসসিসির বোর্ড সভায় এ ঘটনা ঘটে। ডিএসসিসির বোর্ড সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক কাউন্সিলর এ তথ্য নিশ্চিত করেছেন।

2024-05-20T19:59:44+00:00
2024-05-20T19:59:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেয়র তাপসের সামনেই কাউন্সিলরকে জুতাপেটা করলেন নারী কাউন্সিলর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৪৯৮)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিতিতে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করেছেন সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী।

আজ (সোমবার) নগর ভবনে ডিএসসিসির বোর্ড সভায় এ ঘটনা ঘটে।  ডিএসসিসির বোর্ড সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক কাউন্সিলর  এ তথ্য নিশ্চিত করেছেন।

এক মাস আগে ওই নারী কাউন্সিলরের (রোকসানা ইসলাম চামেলী) একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ২৪ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন। কী কারণে চামেলী কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। 
অন্য কাউন্সিলররা ধারণা করছেন গুলিস্তান, পল্টন, আনন্দবাজার এলাকায় ফুটপাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অঘোষিত দ্বন্দ্ব চলছিল। এছাড়া গত ২২ এপ্রিল ওই নারী কাউন্সিলরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। এর পেছনে রতনকে সন্দেহ করে আসছিলেন রোকসানা ইসলাম চামেলী। হয়তো এসব কারণেই আজ এমন ঘটনা ঘটেছে।

ডিএসসিসির এক কাউন্সিলর বলেন, আজ মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তের ডানপাশে একটি চেয়ারে বসেছিলেন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী। আর বাঁ-পাশে অন্য কাউন্সিলরদের সঙ্গে সামনের সারিতে বসেছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। 
এসময় নিজ আসন থেকে উঠে রতনের সামনে গিয়ে দাঁড়ান চামেলী। কোনো কথা বা তর্ক ছাড়াই হুট করে পা থেকে জুতা খুলে রতনকে পেটাতে থাকেন চামেলী। এ সময় আশপাশের কাউন্সিলররা এগিয়ে গিয়ে চামেলীকে থামান। তবে জুতাপেটার সময় রতন চুপচাপ করে নিজ আসনে বসেছিলেন।

আরেক কাউন্সিলর বলেন, ঠিক কী কারণে চামেলী কাউন্সিলর রতনকে জুতাপেটা করেছে, তা জানা যায়নি। করপোরেশন সভায় তাদের তর্কও হয়নি। চামেলীর এমন কাণ্ডে সবাই হতভম্ব। ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বারবার চামেলীকে থামতে বলেন। কিন্তু তিনি থামছিলেন না। এক পর্যায়ে অন্য নারী কাউন্সিলররা চামেলীকে করপোরেশন সভা থেকে বের করে দেন।
অপর এক নারী কাউন্সিলর বলেন, ডিএসসিসির ইতিহাসে করপোরেশন সভায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আজকের ঘটনা ডিএসসিসিতে কলঙ্ক হয়ে থাকবে। ডিএসসিসির সব নারী কাউন্সিলর চামেলীর বহিষ্কার চান।

ভুক্তভোগী কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন বলেন, চামেলীর সঙ্গে আমার পূর্বে কোনো দ্বন্দ্ব ছিল না। হুট করে আজ করপোরেশন সভায় এমন ঘটনা (জুতাপেটা) ঘটিয়েছেন। তখন ডিএসসিসি মেয়র তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে করপোরেশনের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ইতিপূর্বেও কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর বিরুদ্ধে অনৈতিক কাজ জড়িত থাকা, নগ্ন ভিডিও ফাঁস, ঘুষ নেওয়া, রেলের জমি দখলসহ বহু বিতর্কিত কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। 




  বিষয়:   সৈয়দা রোকসানা ইসলাম চামেলী  কাউন্সিলর চামেলী  ফরিদ উদ্দিন রতন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy