এভারেস্ট জয়ী বাবর আলী এবার করলো অনন্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবার এভরেস্ট জয়ী বাংলাদেশি বাবর আলী জয় করলো পৃথিবীর চতুর্থ উচ্চতম পবর্তশৃঙ্গ লোৎসে। এর উচ্চতা ২৭ হাজার ৯৪০

2024-05-21T10:59:50+00:00
2024-05-21T11:20:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এভারেস্ট জয়ী বাবর আলী এবার করলো অনন্য রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০:৫৯ এএম  আপডেট: ২১.০৫.২০২৪ ১১:২০ এএম  (ভিজিট : ২২২)
X

এবার এভরেস্ট জয়ী বাংলাদেশি বাবর আলী জয় করলো পৃথিবীর চতুর্থ উচ্চতম পবর্তশৃঙ্গ লোৎসে। এর উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ মে) ভোর ৬টা ৫ মিনিটে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে সামিট (আরোহণ) করেছেন বাবর আলী। তিনি ডাবল-হেডার বা একই সময়ে পরপর দুই শীর্ষতম পর্বতশৃঙ্গ জয় করে বাংলাদেশের নাম লিখিয়েছেন। 
 
এর মধ্যদিয়ে মঙ্গলবার দেশটিতে লেখা হলো পর্বতারোহণে ইতিহাসের এক নতুন অধ্যায়, যার লেখক আমাদের স্বপ্ন সারথি - বাবর আলি।
 
মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিট) বাবর দাঁড়ালো বিশ্বের চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসের চূড়াতে। বাংলাদেশে তিনিই প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।
 
গত ৪ মে মধ্যরাতে বেজক্যাম্প থেকে শুরু হয় চট্টগ্রামের বাবরের এভারেস্ট জয়ের স্বপ্নের পথে যাত্রা। এরপর ১৮ মে ক্যাম্প-৪-এর ডেথ জোন পেরিয়ে সেদিন মধ্যরাতে শুরু হয় সর্বোচ্চ শিখরে পৌঁছানোর অভিযান।

রোববার (১৯ মে) সকালে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট-এর চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান বাবর আলী। এরপর তিনি এভারেস্টের লাগোয়া পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেন।
 
বাবর আলীর ২০১৪ সাল থেকে পর্বতারোহণের পথচলা শুরু হয়। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। পেশায় চিকিৎসক হলেও তিনি পর্বতারোহনের নেশায় চাকরি ছেড়ে দেশ-বিদেশে ঘোরায় মনোযোগ দেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy