প্রথম দুই ঘণ্টায় কত ভোট পড়েছে জানালো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৫৬টি উপজেলায় সকাল ৮টা থেকে একযোগে ভোটের কার্যক্রম শুরু হয়েছে। যা নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর

2024-05-21T12:36:27+00:00
2024-05-21T12:52:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রথম দুই ঘণ্টায় কত ভোট পড়েছে জানালো নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১২:৩৬ পিএম  আপডেট: ২১.০৫.২০২৪ ১২:৫২ পিএম  (ভিজিট : ২৩৫)
X

১৫৬টি উপজেলায় সকাল ৮টা থেকে একযোগে ভোটের কার্যক্রম শুরু হয়েছে। যা নিরবচ্ছিন্নভাবে  চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থ্যাৎ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশে অঞ্চলভিত্তিক ৭-৮ শতাংশ ভোট পড়েছে। 

মঙ্গলবার (২১ মে) সকাল পৌনে ১১টায় ইলেকশন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।  

অতিরিক্ত সচিব বলেন, এই ধাপের ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। 

অশোক কুমার আরও বলেন, ভোট শুরু হয়েছে মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে এই হার আরও বাড়বে। 

১৫৬ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। ভোট কক্ষ রয়েছে ৯১ হাজার ৫৮৯। অস্থায়ী ভোট কক্ষ রয়েছে আট হাজার ৮৪১টি। এই ধাপের মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। 

তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন। নারী ভোটার রয়েছেন এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৩৭ জন।  







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy