লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তাসকিন নিজের নাম জমা দিয়েছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে।ফর্মের তুঙ্গে থাকা তাসকিন দলও পেয়েছেন দ্রুততম সময়ে। বাংলাদেশি এই

2024-05-21T14:10:00+00:00
2024-05-21T14:10:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ২:১০ পিএম   (ভিজিট : ২৯৪)
X

তাসকিন নিজের নাম জমা দিয়েছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে। ফর্মের তুঙ্গে থাকা তাসকিন দলও পেয়েছেন দ্রুততম সময়ে। বাংলাদেশি এই পেসারের নাম উঠেছিল পেস বোলারদের ক্যাটাগরিতে। 

সেখানেই দল পেয়ে যান তাসকিন। ৫০ হাজার ডলার ছিল তার ভিত্তিমূল্য। সেখানেই আগ্রহ দেখায় কলম্বো স্ট্রাইকার্স। আর কোনো বিড না থাকায় কলম্বোতেই যাচ্ছেন তাসকিন।
তাসকিন দল পেলেও অবিক্রিতই থেকে গিয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে নাম উঠেছিল লিটনের। তবে বাংলাদেশের এই উইকেটরক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই।

বিরতির ঠিক আগে ৫০ হাজার ইউএস ডলারে নাম ওঠে মুশফিকুর রহিমের। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির। 

এবারের  নিলামে অবশ্য পুরোটা সময়েই বিস্ময় উপহার দিয়েছিল লঙ্কান ফ্র্যাঞ্চাইজিগুলো। পাথুম নিশাঙ্কা, রাসি ভ্যান ডার ডুসেন, মার্টিন গাপটিল কিংবা কুশাল পেরেরার মতো খেলোয়াড়দের জন্য আগ্রহী ছিলেন না কেউই। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy