সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ব্যবস্থাপনা পোর্টালের

2024-05-22T10:48:27+00:00
2024-05-22T10:48:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:৪৮ এএম   (ভিজিট : ১৯৮)
X

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ব্যবস্থাপনা পোর্টালের সবশেষ বুলেটিন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এছাড়া এখন পর্যন্ত হজে গিয়ে ৩ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। সবশেষ স্থানীয় সময় মঙ্গলবার মো. লুৎফুর রহমান নামের ৬৫ বছর বয়সী একজন মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-এ ১২৯৬৯৪০৮। হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৩০ হাজার ৯৯৪ জন সৌদি আরবে পৌঁছান।

বাংলাদেশ থেকে ৮৭টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৯টি, সৌদি এয়ারলাইনসের ২৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ বা ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy