যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হারের পর যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

র‍্যাংকিংয়ে ১৯তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের কাছে হেরে টাইগার অধিনায়ক খারাপ ব্যাটিংয়ের দায় দেখছেন।শুরুটা ভালো হয়েছিল জানিয়ে শান্ত বলেন,

2024-05-22T11:52:50+00:00
2024-05-22T11:52:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হারের পর যা বললেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১১:৫২ এএম   (ভিজিট : ২৯০)
X

র‍্যাংকিংয়ে ১৯তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের কাছে হেরে টাইগার অধিনায়ক খারাপ ব্যাটিংয়ের দায় দেখছেন।

শুরুটা ভালো হয়েছিল জানিয়ে শান্ত বলেন, মাঝখানে কয়েকটা উইকেট হারিয়ে আমরা বিপাকে পড়েছি। আমাদের আরও ২০ রানের প্রয়োজন ছিলো। তাহলে এটা লড়াকু স্কোর হতো।

মঙ্গলবার (২১ মে) স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করে টাইগাররা। স্কোরবোর্ডে তোলে ১৫৩ রান। পরবর্তীতে ব্যাটে নেমে ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। তবে, ব্যাটার আর পেসাররা নিজেদের স্বভাব অনুযায়ী খেলতে পারেনি। ব্যাটাররা ফর্মে আসবে এমন আশা প্রকাশ করে পরের ম্যাচে প্রত্যাবর্তন করার ইঙ্গিতও দেন এই টপ অর্ডার ব্যাটার।

ভালো উইকেটে খেলতে না পারায় টপ অর্ডারদের পারফরম্যান্সে এমন দশা উল্লেখ করে শান্ত আরও বলেন, আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি। 

ডেথ ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপও ঝরেছে অধিনায়ক শান্তর কণ্ঠে। তিনি বলেন, আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। সবশেষ ২-৩ ওভারে আমাদের পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করছি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy