এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

2024-05-22T14:19:38+00:00
2024-05-22T14:27:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ২:১৯ পিএম  আপডেট: ২২.০৫.২০২৪ ২:২৭ পিএম  (ভিজিট : ২০৩)
X

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় আমাদের বাংলাদেশের মানুষ জড়িত।

এমপি আনোয়ারুল আজীমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আজ বুধবার সকালে ভারতীয় পুলিশ আমাদেরকে জানিয়েছেন এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ভারতীয় পুলিশ যে তথ্য আমাদেরকে দিয়েছিলেন সে তথ্যনুযায়ী বাংলাদেশ পুলিশ তিনজন অপরাধীকে ধরেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। 

তিনি আরও বলেন, আনারকে হত্যার বিষয়ে অনেক তথ্যই আছে। তবে তদন্তের স্বার্থে কিছুই বলা যাচ্ছে না। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, আনোয়ারুল চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তারপরই তার এই হত্যার ঘটনা ঘটেছে। খুনের মোটিভ জানার কাজ চলছে বলেও জানান তিনি।

ঝিনাইদহ সন্ত্রাসপূর্ণ সীমান্ত এলাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, আনার সাহেব এবারও সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি ভারতে যাওয়ার পরে এ ঘটনাটি ঘটে। বাংলাদেশ পুলিশ এ নিয়ে কাজ করছে, শিগগির খুনের মোটিভ নিয়ে জানাতে পারবো। ভারতীয় পুলিশ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy