এমপি আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন কলকাতায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা জড়িত অন্যতম সন্দেহভাজনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার

2024-05-23T13:48:17+00:00
2024-05-23T14:11:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমপি আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন কলকাতায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১:৪৮ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৪ ২:১১ পিএম  (ভিজিট : ২৯৫)
X

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা জড়িত অন্যতম সন্দেহভাজনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিশ্চিত করে। 

এমপি আনোয়ারুল আজীম আনার লাশের টুকরো যে গাড়িতে করে যাওয়া হয় সেই গাড়িও জব্দ করেছে সিআইডি। গাড়িটি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে কলকাতা সিআইডি পুলিশ। হত্যাকারীরা ৩০ এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে গাড়িটি ভাড়া করে ।

এই সিয়ামের দায়িত্ব ছিলো এমপি আনোয়ারুল আজিমের মরদেহ টুকরো প্লাস্টিক ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলা। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ট্যাক্সিক্যাবও জব্দ করা হয়েছে। গাড়িটি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে কলকাতা সিআইডি পুলিশ।

জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে, ১৪ তারিখ এক মহিলা ও দুই ব্যক্তিকে সুটকেসসহ এক্সেস মলের সামনে নামায়। অন্যদিকে সিআইডি সিসিভিটি ফুটেজ দেখে জানতে পেরেছে এক্সেস মলে নামানোর আগে নজরুল তীর্থর কাছে গাড়িটি ১৫ মিনিট দাঁড়িয়ে ছিল। সেই সময় দেহাংশ কোথায় ফেলা হবে সেই নিয়েই মিটিং হয় গাড়ির মধ্যে বলে জানতে পেরেছে সিআইডি কর্মকর্তারা। এরপর তাদের এক্সেস মলের সামনে নামিয়ে দেয় চালক। ফলে সিআইডি মনে করে চালক অনেক কিছুই জানে যা সে বলছে না। তদন্তের স্বার্থে ওই চালককে আটক করেছে পুলিশ। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy