বাংলাদেশের ম্যাচের টিকেট ফ্রিতে দিতে চায় প্রবাসীরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মার্কিন মুল্লুকে বিশ্বকাপের জমজমাট আসর বসতে যাচ্ছে। নিজের দেশকে স্টেডিয়ামে বসে সমর্থন দেওয়ার আশায় উন্মাদনার কমতি ছিল না

2024-05-24T13:44:26+00:00
2024-05-24T13:44:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের ম্যাচের টিকেট ফ্রিতে দিতে চায় প্রবাসীরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১:৪৪ পিএম   (ভিজিট : ২৭৫)
X

মার্কিন মুল্লুকে বিশ্বকাপের জমজমাট আসর বসতে যাচ্ছে। নিজের দেশকে স্টেডিয়ামে বসে সমর্থন দেওয়ার আশায় উন্মাদনার কমতি ছিল না প্রবাসী বাংলাদেশিদেরও।

তবে বিশ্বকাপের আগেই যেন সেই উন্মাদনা উবে যেতে বসেছে। বিশ্ব ক্রিকেটে প্রায় অচেনা যুক্তরাষ্ট্রের কাছে এরই মধ্যে সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আশঙ্কা দানা বাঁধছে হোয়াইটওয়াশের লজ্জারও। যার প্রভাব পড়েছে প্রবাসী সমর্থকদের মাঝেও। এরই মধ্যে আমেরিকার বাংলাদেশি কমিউনিটির ফেসবুক গ্রুপগুলোতে বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রির ধুম বেড়েছে। 

বিশ্বকাপের আগমুহূর্তে আত্মবিশ্বাস বাড়াতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হারের পর সর্বশেষ সিরিজ বাঁচানোর ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) ঘুরে দাঁড়াতে পারল না টাইগাররা। এবার তাদের হার ৬ রানের ব্যবধানে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৯ম ও টেস্ট খেলুড়ে দেশ টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে র‌্যাঙ্কিংয়ে ১৯তম সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বকাপের আগে যা প্রশ্নবিদ্ধ করছে টিম টাইগার্সের সামর্থ্যকে। 

অবশ্য বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বেশি আশা করতে নিষেধ করে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বিশ্বকাপের আগেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এভাবে লজ্জায় পড়তে হবে এতটা হয় ভাবেনি কেউই! বাংলাদেশের খেলা দেখে হতাশায় কি না, আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশি, যারা বিশ্বকাপের ম্যাচের টিকিট কিনে রেখেছিলেন; এখন সেটি বিক্রি করে দিতে চাইছেন। কারণ হিসেবেও হাস্যকর সব অজুহাত দেখাচ্ছেন। 

জানা যাচ্ছে, ২১৭ ডলার দিয়ে (ট্যাক্সসহ) কেনা একেকটা টিকেট যে দামে কিনেছে সেই টাকাই চাচ্ছে। কেউ আবার অর্ধেক দাম চাচ্ছে। তার জবাবে অনেকে বলছে যে ফ্রি দিলেও নেবে না। কয়েকজন অবশ্য সিরিয়াসলি কিনতে চাচ্ছে। তবে ২১৭ ডলারের বিপরীতে তারা ৫০ ডলার অফার করছে। 

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট বিক্রি করে দিতে চাওয়া একজন লিখেছেন, ২ টি টিকিট বিক্রি করবো, একটা বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের (আমার বউয়ের বিড়ালের জন্মদিন, যাওয়া সম্ভব না। গেলে বউ কথা বলা বন্ধ করে দেবে)। আরেকটা বাংলাদেশ ও ভারতের ওয়ার্ম-আপ ম্যাচের (ঐদিন আমার জ্যোতিষী বলছে আমার জন্য যাত্রা শুভ না, তাই যাওয়া সম্ভব না। কেউ কিনলে আমাকে জানাবেন, অর্ধেক দামে বিক্রি করে দেবো)। 

নিউইয়র্ক প্রবাসী হোসাইন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, ফেসবুকে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের কয়েকটা গ্রুপ আছে। গত কয়েক ঘণ্টায় সে গ্রুপগুলোতে সবাই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের টিকেট বিক্রি করতে চাচ্ছে! হোমপেজ থেকে একটু নামলেই কেবল টিকেট বিক্রির পোস্ট।

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy