জাতীয় কবি জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণা দাবি নাতনির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন কবির নাতনি খিলখিল কাজী।নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে

2024-05-25T16:49:31+00:00
2024-05-25T16:49:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় কবি জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণা দাবি নাতনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৪৫)
X

কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন কবির নাতনি খিলখিল কাজী।

নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে থাকা কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ দাবির কথা জানান তিনি।

খিলখিল বলেন, ‘অনেক আগে থেকেই আমরা কবির জন্মদিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়ে এসেছি, তবে এখনও সেটি বাস্তবায়ন করা হয়নি। কেন করা হচ্ছে না সেটি আমি জানি না।’

কোনো সরকারি দপ্তরে লিখিত আবেদন করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, না। আমরা কোনো লিখিত আবেদন করিনি, শুধু প্রতি বছর আপনাদের সামনে এসেই বলেছি।’

খিলখিল কাজী বলেন, ‘কবির রচনাবলি আমাদের জাতীয় সম্পদ। এই রচনাবলিকে অনুবাদ করে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটি সরকারি বা বেসরকারি যেকোনো ভাবেই করা যেতে পারে। কাজী নজরুলের ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানটি জাতীয়ভাবে গাওয়ার দাবি জানিয়ে খিলখিল কাজী বলেন, ‘আমাদের উচিত যেকোনো জাতীয় প্রোগ্রামে কবির এই গানটি গাওয়া। কারণ এই গানটি দেশের মুক্তির চেয়ে মানুষের মুক্তির কথা বেশি বলেছেন। গানটি আমাদের আলোকিত পথে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেয়। এই গানটি আমাদের মুক্তি এবং এগিয়ে যাওয়ার কথা বলে। গানটি কবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা।’

১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বৈচিত্র্যময় জীবনের অধিকারী নজরুল ছেলেবেলায় পরিচিত হয়ে উঠেছিলেন ‘দুখু মিয়া’ নামে। পিতৃহীন কবি একে একে হারিয়েছেন কাছের স্বজনদের। আর্থিক অসচ্ছলতা তার জীবনকে কঠিন করে তুলেছিল।

সব বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা হয়ে ওঠেন। সাম্য ও মানবতার চেতনায় সমৃদ্ধ ছিল তার লেখনী। কবিতায় বিদ্রোহী সুরের জন্য হয়ে ওঠেন ‘বিদ্রোহী কবি’।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy