নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো নাটক ‘নিমজ্জন’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফিচার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো বাংলা নব্য নাট্যধারার প্রবক্তা সেলিম আল দীনের গণহত্যা বিষয়ক বিখ্যাত

2024-05-27T16:44:07+00:00
2024-05-27T16:48:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো নাটক ‘নিমজ্জন’
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৪:৪৪ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৪ ৪:৪৮ পিএম  (ভিজিট : ৪২০)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো বাংলা নব্য নাট্যধারার প্রবক্তা সেলিম আল দীনের গণহত্যা বিষয়ক বিখ্যাত নাটক 'নিমজ্জন'।

গতকাল রবিবার(২৬ মে) বিকাল ৫ টায় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার ল্যাবে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। সোমবার(২৭ মে) সন্ধ্যা ৭ টায় একই স্থানে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে। 

নাটকটির পরিকল্পনা ও নির্মাণ করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক। বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা হিসেবে নাটকটি নির্মাণ করা হয়েছে । 

নাটকের ঘটনা প্রবাহে বিশ্বের বিভিন্ন স্থানে ঘটমান গণহত্যা ও নৃশংসতার প্রত্যক্ষদর্শী আগন্তুক দীর্ঘকাল বিশ্বভ্রমণের পর এক অদ্ভুত শহরে আসেন পুরোনো বন্ধুর খোঁজে। অধ্যাপক বন্ধু, তাঁর সহকর্মী, কবি এবং ছাত্রের সঙ্গে যখন দেখা হয় তখন শহরে চলতে থাকে একের পর এক নৃশংসতা। নানা ঘাত প্রতিঘাতে  নাটকটি এমন এক পরিণতির দিকে যায় যার মাধ্যমে আহবান জানানো হয় সুন্দর এক পৃথিবীর পথে চলার।

নির্দেশক হীরক মুশফিক বলেন ‘দেশ-কাল-পাত্র নির্বিশেষে গণহত্যার প্রাচীন ইতিহাস থেকে বর্তমান অবধি নৃশংসতার যে অবয়ব, তা মানুষের জন্য বিশ্বময় কখনই কল্যাণকর ছিলোনা। 'নিমজ্জন' তারই এক চাক্ষুস বয়ান। যতদিন নানান অজুহাতে গণহত্যা চলবে, ততদিন 'নিমজ্জন' এর প্রাসঙ্গিকতা বিন্দুমাত্র কমবে না। এমন একটি কঠিন টেক্সট মঞ্চায়নে বিভাগের শিক্ষার্থীরা যে শ্রম দিয়েছে উপস্থাপনায় তার প্রকাশ ঘটেছে।’

উল্লেখ্য, নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।






Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy