সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে রিয়াদ শহরের একটি বিল্ডিংয়ে এসি

2024-05-27T17:35:06+00:00
2024-05-27T17:46:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৫:৩৫ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৪ ৫:৪৬ পিএম  (ভিজিট : ২৩১)
X

রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে রিয়াদ শহরের একটি বিল্ডিংয়ে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।

মৃত বাংলাদেশিরা হলেন: ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর হাজী বাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া (৩২) ও একই এলাকার বাওয়াল বাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ (২৬)। এ তথ্য নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার প্রবাসী ছিলেন। বছর দুয়েক আগে তিনি এই দেশে আসেন। তবে দুই সপ্তাহ আগে সাফিকুল সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি শিশু সন্তান রেখে গেছেন। এ দিকে মোজাহিদ আড়াই বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে যান। একই এলাকার হওয়ার মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকায় একই সঙ্গে থাকতেন। কাজও একইসঙ্গে মিলেমিশে করতেন।

আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ বলেন, একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমান। একটি দুর্ঘটনায় উপার্জনক্ষম দুটি সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাদের পরিবার। মরদেহ দুটি যেন ঠিকভাবে দেশে আনতে পারে সেজন্য নিহতের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy