যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্যাস

2024-05-28T12:11:59+00:00
2024-05-28T12:11:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১২:১১ পিএম   (ভিজিট : ১৬৮)
X

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত বা প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তার কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy