ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ বৃষ্টিপাত যে জেলায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রেমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২৪

2024-05-28T12:27:21+00:00
2024-05-28T12:50:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ বৃষ্টিপাত যে জেলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১২:২৭ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৪ ১২:৫০ পিএম  (ভিজিট : ২৭৮)
X

রেমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২৪ মিলিমিটার। 

এর বাইরে আরো কয়েকটি জেলায় দুইশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুর ও ঢাকা ছাড়াও সিলেট, শ্রীমঙ্গল, মাদারীপুর, চট্টগ্রামে দুইশ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy