যশোরে সাড়ে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

যশোর প্রতিনিধি

স্বাস্থ্য

আগামী ১ জুন থেকে যশোরে ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। জাতীয়

2024-05-28T14:44:25+00:00
2024-05-28T15:01:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে সাড়ে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ২:৪৪ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৪ ৩:০১ পিএম  (ভিজিট : ২৫৩)
X

আগামী ১ জুন থেকে যশোরে ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মোঃ নাজমুস সাদিক জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এসময় তিনি বলেন, আগামী ১ জুন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ২৯৭টি কেন্দ্রের ৩লাখ ৪০হাজার ৫০৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে (৬-১১) মাস বয়সী শিশু ৪০ হাজার ৬৭৬জন এবং (১২-৫৯) মাস বয়সী শিশু ২লাখ ৯৯ হাজার ৮৩০জন রয়েছে। এ কাজে নিয়োজিত থাকবে ৫ হাজার ৫৫৮জন কর্মী।

কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.রেহেনেওয়াজ, ডা. অনুপম দাস, ডা. নাজিয়া আন্দালিব প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন তথ্য কর্মকর্তা এলিন সাঈদুর রহমানসহ স্থানীয়,জাতীয় পত্র-পত্রিকা ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy