সৌদি পৌঁছেছেন প্রায় ৪৮ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৯৮৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩

2024-05-29T12:03:30+00:00
2024-05-29T12:03:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি পৌঁছেছেন প্রায় ৪৮ হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১২:০৩ পিএম   (ভিজিট : ১৫৭)
X

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৯৮৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ২৩৮ জন হজযাত্রী সৌদি গেছেন।

বুধবার (২৯ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এস তথ্য জানানো হয়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ১২১টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি, সৌদি এয়ারলাইনসের ৩৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট ফ্লাইটের ৫৬ দশমিক ৬ শতাংশ ফ্লাইট আর হজযাত্রীদের মধ্যে ৫৭ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ছয় জন এবং মদিনায় দুই জন মারা যান। সবশেষ গত রবি ও সোমবার দুইজন মক্কায় মারা যান। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy