চার ঘণ্টায় ভোটের হার জানালো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ প্রথম ৪ ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব

2024-05-29T13:39:59+00:00
2024-05-29T13:39:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার ঘণ্টায় ভোটের হার জানালো নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৬২)
X

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ প্রথম ৪ ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব।

ইসি সচিব বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নেটওয়ার্ক জটিলতায় সকালে থেকে অ্যাপসে কোন তথ্য পাওয়া যায়নি। ফলে সরজমিন তথ্যের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

তিনি বলেন, পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিলো। ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে ৮৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। যার ভোট কেন্দ্রের সংখ্যা আট হাজার ৪৫০টি। মোবাইল নেটওয়ার্ক সমস্যা থাকায় ভোট কত শতাংশ পড়েছে তার পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। তবে ম্যানুয়ালি আমরা তথ্য সংগ্রহ করেছি সেখানে ২০ শতাংশের কম ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, ভোটে অনিয়ম থাকায় চট্রগ্রাম জেলার পটিয়া উপজেলায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অপরদিকে বগুড়া সদর উপজেলায় প্রতীক নিয়ে ত্রুটি থাকায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, ফেনী উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসার ভোটে অনিয়ম করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy