স্থগিত হওয়া ২২ উপজেলায় ভোটের তারিখ জানালেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২২ টির মধ্যে ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন

2024-05-29T15:38:02+00:00
2024-05-29T15:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্থগিত হওয়া ২২ উপজেলায় ভোটের তারিখ জানালেন ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২২ টির মধ্যে ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। 

বুধবার (২৯ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং মামলাজনিত কারণে স্থগিত থাকা কুমিল্লার চান্দিনা উপজেলায় চতুর্থ ধাপের সঙ্গে ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৯ জুন ভোট অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy