এ বছর হজের খুতবা দেবেন যিনি

বুলেটিন ডেস্ক

ধর্ম

হজের খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। আরাফাহ প্রাঙ্গণে সমবেত হাজিদের উদ্দেশে

2024-05-29T16:05:15+00:00
2024-05-29T17:26:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এ বছর হজের খুতবা দেবেন যিনি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৪:০৫ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৪ ৫:২৬ পিএম  (ভিজিট : ৪৪৫)
X

হজের খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। আরাফাহ প্রাঙ্গণে সমবেত হাজিদের উদ্দেশে মসজিদে নুমাইরা থেকে খুতবা দেবেন তিনি।

এক বিবৃতিতে সৌদির রাজকীয় অনুমোদনের পর এ তথ্য নিশ্চিত করেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ।

শায়খ মাহের ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনায় জন্মগ্রহণ করেন। মদিনার টিচার্স কলেজে গণিতের শিক্ষক হিসেবে পড়াশোনা শেষ করে মক্কায় কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ফিকাহ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।
শায়খ মাহির উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এবং উচ্চতর শিক্ষা ও গবেষণা বিভাগের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।

১৪২৬-২৭ হিজরিতে শায়খ মাহির দুই বছর পবিত্র মসজিদে নববীতে তারাবির নামাজে ইমামতি করেন। ২০০৮ সালে তিনি পবিত্র মসজিদুল হারামে শায়খ আস-সুদাইসির সঙ্গে তারাবি ও তাহাজ্জুদ নামাজ পড়ান। ওই বছর তিনি আনুষ্ঠানিকভাবে পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।








Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy