রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার।এ সময়

2024-05-29T19:26:19+00:00
2024-05-29T20:23:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৭:২৬ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৪ ৮:২৩ পিএম  (ভিজিট : ২৬২)
X

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার। এ সময় ঢাকায় আতঙ্কে অনেকেই রাস্তায় নেমে আসেন। 

আবহাওয়া অধিদফতর জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমার। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। এর গভীরতা ছিল ৯৪ দশমিক সাত কিলোমিটার।

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে পাঁচ দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন ‍অনুভূত হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল রাজশাহী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

তার আগে গত ২০ এপ্রিল চট্টগ্রাম মৃদু ভূমিকম্প অনুভূত হয়।  ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy