সৌদি পৌঁছেছেন প্রায় ৫০ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন

2024-05-30T11:18:54+00:00
2024-05-30T11:27:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি পৌঁছেছেন প্রায় ৫০ হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১১:১৮ এএম  আপডেট: ৩০.০৫.২০২৪ ১১:২৭ এএম  (ভিজিট : ১৪৫)
X

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৯২৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত পরিচালিত মোট ১২৬টি ফ্লাইটের মধ্যে ৬১টি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট রয়েছে।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ গত রোববার ও সোমবার দুই জন মক্কায় মারা যান। বাকি ছয়জনের মধ্যে চারজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। যার মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy