আজ থেকে চট্টগ্রাম-কক্সবাজারে বিশেষ ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইঞ্জিন ও লোকোমাস্টার (চালক) সংকট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ‘কক্সবাজার স্পেশাল’ নামের একজোড়া ট্রেন।বৃহস্পতিবার

2024-05-30T11:55:58+00:00
2024-05-30T11:55:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে চট্টগ্রাম-কক্সবাজারে বিশেষ ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১১:৫৫ এএম   (ভিজিট : ২২৬)
X

ইঞ্জিন ও লোকোমাস্টার (চালক) সংকট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ‘কক্সবাজার স্পেশাল’ নামের একজোড়া ট্রেন।

বৃহস্পতিবার (৩০ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার স্পেশালের ৩ ও ৪ ট্রেনটির চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে।

বুধবারও (২৯ মে) যাত্রীবাহী বিশেষ ট্রেনটি চলাচল করেছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট কাটলে ফের চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেনটি চালু করা হবে।

রেলওয়ের পূর্ব-ঘোষণা অনুযায়ী, আগামী ১০ জুন পর্যন্ত বিশেষ ট্রেনটি চলাচলের কথা ছিল। কিন্তু তার ১২ দিন আগেই রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে ট্রেনটি চলাচল বন্ধ করে দিয়েছে। তবে ঢাকা-কক্সবাজার রুটে বিরতিহীন দুটি ট্রেন (কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস) চলাচল অব্যাহত থাকবে।

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ইঞ্জিন ও লোকোমাস্টার সংকটে আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে কক্সবাজার স্পেশাল ট্রেনটি চলাচল বন্ধ থাকবে। গত রোজার ঈদের আগে ট্রেনটি চালু করা হয়েছিল। বিপুল যাত্রী চাহিদা থাকার কারণে এরই মধ্যে কয়েকবার ট্রেনটি চলাচলের সময় বাড়ানো হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে কক্সবাজার স্পেশাল-৩ ও ৪ ট্রেনটি আগামী ১০ জুন পর্যন্ত চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু যান্ত্রিক বিভাগ থেকে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট থাকার কথা জানানো হয়েছে। এ জন্য কক্সবাজার বিশেষ ট্রেন বুধবার পর্যন্ত চলবে। ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ট্রেন চলাচল বাতিল করা হলো।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy