টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের থিম সং প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে থিম সং প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর ‘রবি’।বিশ্বকাপের

2024-05-30T14:27:25+00:00
2024-06-05T07:57:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের থিম সং প্রকাশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ২:২৭ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৪ ৭:৫৭ এএম  (ভিজিট : ২৪১)
X

আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে থিম সং প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর ‘রবি’। 

বিশ্বকাপের উন্মাদনা ভ্ক্তদের মাঝে ছড়িয়ে দিতে এবং খেলায় ক্রিকেটারদের উদ্দীপ্ত করতেই দারুণ এই পদক্ষেপ নিয়েছে রবি। এবারের থিম সংয়ের শিরোনাম ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’। বুধবার (২৯ মে) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ‘রবি’। বিসিবির পেজে ট্যাগ করা সেই পোস্টে রবি লিখেছে, ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ গানের সাথে এবার গর্জন তুলবে সারা বাংলাদেশ! বাংলার টাইগাররা মাঠ কাঁপাবে, পিচ দাপাবে, বিজয় নিশান উড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, আর বিশ্ব দেখবে টাইগারদের দাপট। কোটি কোটি ক্রিকেট ফ্যানদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালোবাসা ও শুভকামনা।

টুর্নামেন্টের পর্দা আগামী ২ জুন উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy