‘কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস এমপি আনারের’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস ঝিনাইদহ-৪ আসনের

2024-05-30T17:11:20+00:00
2024-05-30T18:38:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস এমপি আনারের’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৫:১১ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৪ ৬:৩৮ পিএম  (ভিজিট : ২৮৫)
X

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। 

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টায় কলকাতা থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কলকাতায় আমাদের তদন্তকাজ সফল হয়েছে। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়েছি, তা পেয়েছি।আলামত উদ্ধার, পারিপার্শ্বিক ডিজিটাল তথ্য উপাত্ত সংগ্রহ করায় আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই তা নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা সে দেশের কলকাতা পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছি। কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদের সঙ্গে কথা বলেছি। তার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আরেকজন অভিযুক্ত নেপালে। ইন্টারপোলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। আমরা কাঠমুন্ডুর সঙ্গে যোগাযোগ করছি। শাহীনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিতে ভারতকে অনুরোধ করেছি। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy