হজ পালন করতে গিয়ে ৮ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী। মোট ১৩১টি ফ্লাইটে তারা সৌদিতে

2024-05-31T18:43:53+00:00
2024-05-31T20:39:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজ পালন করতে গিয়ে ৮ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৬:৪৩ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৪ ৮:৩৯ পিএম  (ভিজিট : ১৯৭)
X

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী। মোট ১৩১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৭ হাজার ৫৬৫ জন সৌদি গেছেন।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৪টি, সৌদি এয়ারলাইনসের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ফ্লাইটের ৬২.২ শতাংশ ফ্লাইট আর মোট হাজীদের মধ্যে ৬২ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত আটজন মারা গেছেন। সর্বশেষ গত রোববার ও সোমবার দুইজন মক্কায় মারা যান। এছাড়া, মোট মারা যাওয়াদের মধ্যে মক্কায় ছয়জন ও মদিনায় দুইজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী দেশের হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy