আওয়ামী লীগের ১৪৮ পেইজ মুছে দিল ফেসবুক!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার’ অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’

2024-05-31T19:14:18+00:00
2024-05-31T20:08:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের ১৪৮ পেইজ মুছে দিল ফেসবুক!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৭:১৪ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৪ ৮:০৮ পিএম  (ভিজিট : ২২৫)
X

‘সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার’ অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’ সংশ্লিষ্ট ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ মুছে দিয়েছে ফেসবুক।

এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় ৩৪ লাখ ফলোয়ার ছিল। মেটার ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

জানা যায়, এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদমাধ্যমে হিসেবে দাবি করে ও অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নাম ব্যবহার করেছে। আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপিবিরোধী কনটেন্ট পোস্ট করেছে।

প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগসাজশে অন্যদের বিভ্রান্ত করছে। তারা কারা এবং কি করছে- এই সম্পর্ক ভুয়া তথ্য প্রচার করে।

এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব, এক্স (সাবেক টুইটার), টিকটক, টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ছাড়া নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে মেটা নিজেদের অভ্যন্তরীণ তদন্ত করেছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy