সাগরপথে ইউরোপে মানবপাচারের শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা দালালদের খপ্পরে পড়ে ক্রমশ বাড়ছেই। দেশের কয়েকটি জেলার তরুণরা পরিবারে স্বচ্ছলতা ফেরাতে

2024-06-01T16:37:28+00:00
2024-06-01T16:37:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাগরপথে ইউরোপে মানবপাচারের শীর্ষে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২০৬)
X

সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা দালালদের খপ্পরে পড়ে ক্রমশ বাড়ছেই। দেশের কয়েকটি জেলার তরুণরা পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জীবনঝুঁকি নিয়ে সাগর পাড়ির সিদ্ধান্ত নেন। তাদের মধ্যে কিছু অংশ সফল হলেও বড় একটি অংশ প্রতারণা শিকার হচ্ছেন। আবার অনেকের সাগড়ে ডুবে মর্মান্তিক মৃত্যু হচ্ছে।

জানা গেছে, অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মারা যায় ১২ শতাংশ। গত পাঁচ বছরে শুধু মাদারীপুরেই মানবপাচারের মামলা হয় ২৪৭টি। যার আসামি ১ হাজার ২৫২ জন। যদিও আটক মাত্র ১৬৪ জন। তবে সাজা হয়নি একজনেরও। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর তালিকায় শীর্ষে বাংলাদেশ। চলতি বছরে প্রথম ৪ মাসে এই ঝুঁকিপূর্ণ পথে যত মানুষ ইউরোপ ঢুকেছে তার ২১ শতাংশই বাংলাদেশি। 

জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর তালিকার শীর্ষে বাংলাদেশ। এর পরিমাণ ২১ শতাংশ। এর মধ্যে ১২ ভাগ বাংলাদেশিই মারা যাচ্ছেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy