ছক্কা হাঁকিয়েই ব্যাটসম্যানের মৃত্যৃ! (ভিডিও)

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এক পা এগিয়ে বোলারের মাথার ওপর দিয়ে দারুণ ছক্কা। হাততালি দিয়ে উঠল সমর্থকরা। কিন্তু সে উদযাপন হঠাৎ করেই

2024-06-03T16:18:15+00:00
2024-06-03T16:30:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছক্কা হাঁকিয়েই ব্যাটসম্যানের মৃত্যৃ! (ভিডিও)
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৪:১৮ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৪ ৪:৩০ পিএম  (ভিজিট : ৩৩২)
X

এক পা এগিয়ে বোলারের মাথার ওপর দিয়ে দারুণ ছক্কা। হাততালি দিয়ে উঠল সমর্থকরা। কিন্তু সে উদযাপন হঠাৎ করেই রূপ নিলো বিষাদে। পরের বলের জন্য প্রস্তুত হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। রোববার (২ জুন) এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। 

একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুম্বাইয়ের কাশমিরা এলাকার একটি মাঠে আন্ডার আর্ম ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। দুই দলে ভাগ হয়ে খেলছিল একটি প্রতিষ্ঠানের কর্মীরা। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যাট করছে গোলাপি জার্সি পরা দল। বল করছে হলুদ জার্সি পরা দল। গোলাপি জার্সি পরা ব্যাটার যুবক এগিয়ে এসে দারুণ একটি ছক্কা হাঁকান বোলারের মাথার ওপর দিয়ে। পরের বলের জন্য প্রস্তুতি নেবেন, তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ভিডিও দেখুন নিচের লিংকে :
https://x.com/ag_Journalist/status/1797542783919816940

মাঠে উপস্থিত খেলোয়াড় এবং সমর্থকরা সকলেই অসুস্থ ব্যাটারের কাছে ছুটে যান। মুখে-চোখে পানি দিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও সব চেষ্টা ব্যর্থ হয়। মাঠেই মৃত্যু হয় যুবকের।

মৃত যুবকের পরিচয় জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করেছেন ওই যুবক। 
 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy