কত শতাংশ ভোট পড়েছে জানালেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত দেশের ৬০ উপজেলায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১

2024-06-05T14:42:50+00:00
2024-06-05T14:42:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কত শতাংশ ভোট পড়েছে জানালেন ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ২:৪২ পিএম   (ভিজিট : ১৬১)
X

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত দেশের ৬০ উপজেলায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ। বুধবার (৫ জুন) নির্বাচন কমিশন সচিব শফিউল নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল।

ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় ৪ জনকে আটক করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ৩ জনকে জরিমানাও করা হয়েছে।

এদিকে, একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া আগের ধাপের ২০ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।

নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাদের পাশাপাশি নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে ১৬৬ প্লাটুন বিজিবি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy