এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘এবারের বাজেট সাধারণ মানুষের জীবন যাত্রাকে সহজ করবে। বাজেটে অকারণে অর্থের পরিমাণ

2024-06-06T11:58:30+00:00
2024-06-06T11:58:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৫৬)
X

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘এবারের বাজেট সাধারণ মানুষের জীবন যাত্রাকে সহজ করবে। বাজেটে অকারণে অর্থের পরিমাণ বাড়িয়ে লাভ নেই।’

বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এবারের বাজেট ৮ লাখ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। কারণ বাজেটে অকারণে অর্থ বৃদ্ধি করে লাভ হবে না।’

আজ জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এবারের ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা হতে পারে। 

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় বাজেটের আকার ৪.৬২ শতাংশ বাড়ানো হয়েছে। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখছেন দেশের ১৮তম অর্থমন্ত্রী। যেখানে আড়াই লাখ কোটি টাকারও বেশি বাজেট ঘাটতি পূরণে দেশি-বিদেশি ঋণের বিকল্প খুঁজে পাননি তিনি। এতে বাজেটের ৬০ শতাংশের বেশি অর্থ যোগানের দায়িত্ব এনবিআরের উপরেই। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy