প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:২৯ পিএম আপডেট: ০৬.০৬.২০২৪ ১২:৪৪ পিএম (ভিজিট : ১৮৬)

X
চাপ নিয়ে খেলতে থাকলে, এখান থেকে বের হবারও কোন সম্ভাবনা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন এ বিসিবি পরিচালক। তবে সবকিছু পেছনে ফেলে, ছন্দে ফিরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ।
পর্যাপ্ত অনুশীলনের অভাব নয়, খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানসিকতা। পাশাপাশি, দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে সাবেক এ অধিনায়কের।
খালেদ মাহমুদ সুজন বলেন, 'স্কিলের আমি কোন সমস্যাই দেখি না। আমি মনে করি, এটা মানসিক সমস্যা। যখন আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেললাম, তখন তামিম কেন খেলল না -- আমার প্রশ্ন এটাই। জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটসম্যানটা ভালো রান করেছে -- সে তামিম-ই। যদি আপনি না জানেন আপনার প্রথম দল কোনটা, তাহলে এটা অবাক করারই কথা।'
লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর, প্রশ্ন ওঠেছে লিটন-শান্তদের যোগ্যতা নিয়েও। তবে সুজনের মতে, যোগ্যতার হিসেব টানলে এর চেয়ে ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে, দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা।
সুজন বলেন, 'লিটন, সৌম্য ও শান্ত -- এ তিনজনই সফল। যদিও ওদের রান হচ্ছে না, তবে রান হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই জিতবে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে আমি বিশ্বাস করি।'
এতকিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন সিনিয়র এ ক্যাম্পেইনার।