প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:৪৬ পিএম আপডেট: ০৬.০৬.২০২৪ ৩:২০ পিএম (ভিজিট : ১৯৭)

X
টানা চতুর্থ মেয়াদে গঠিত সরকারের প্রথম বাজেট এটি। আজ (বৃহস্পতিবার) দেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীরও প্রথম বাজেট এটি।
বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল অর্থ বিভাগের ওয়েবসাইট এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট -এ পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট:
বাজেট অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট -এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যাবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব দলিল পাঠ ও ডাউনলোড করতে পারবে। এ ছাড়া দেশ ও বিদেশ থেকে যে কেউ বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন।
বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার ৭ জুন বেলা তিনটায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট–উত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।