যে সকল বিভাগে টানা ৩ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী তিন সারাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দেশের ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে

2024-06-07T10:54:36+00:00
2024-06-07T11:19:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে সকল বিভাগে টানা ৩ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১০:৫৪ এএম  আপডেট: ০৭.০৬.২০২৪ ১১:১৯ এএম  (ভিজিট : ১৯১)
X

আগামী তিন সারাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। শুক্রবার (৭ জুন) সকালে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালী ও খুলনায়। সিরাজগঞ্জের তাড়াশে এদিন দেশের সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৩৮ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জয়পুরহাটে, ৯৪.৪ মিলিমিটার। এ ছাড়া গাইবান্ধায় ৭৬.৪ মিলিমিটার, গাজীপুরে ৭১.৬ মিলিমিটার ও টাঙ্গাইলে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তাপপ্রবাহ নিয়ে জানানো হয়েছে, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি হতে পারে।

এ ছাড়া শুক্রবার রাত এবং শনিবার (৮ জুন) সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন রাত এবং পরদিন রোববার (৯ জুন) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy