বাজেট নিয়ে যা বললেন সিপিডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে এক্সট্রা অর্ডিনারি সময়ে অর্ডিনারি বাজেট বলে অভিহিত করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। শুক্রবার (৭ জুন) প্রস্তাবিত

2024-06-07T12:11:11+00:00
2024-06-07T13:55:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাজেট নিয়ে যা বললেন সিপিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১২:১১ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৪ ১:৫৫ পিএম  (ভিজিট : ১৩৯)
X

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে এক্সট্রা অর্ডিনারি সময়ে অর্ডিনারি বাজেট বলে অভিহিত করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। শুক্রবার (৭ জুন) প্রস্তাবিত বাজেটের পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যে দৃঢ় পদক্ষেপ নেয়া প্রয়োজন, তা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নেয়া হয়নি। মূল্যস্ফীতি রোধ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা যথেষ্ট নয়। এছাড়া বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিগত খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ফাহমিদা খাতুন  আরও বলেন,  বাজেটে কালো টাকা সাদা করতে ১৫ শতাংশ এবং বৈধ আয়ের ওপর ৩০ শতাংশ করারোপের ফলে সৎ করদাতাদের তিরস্কার আর কালোটাকার মালিকদের পুরস্কার দেওয়া হয়েছে  ।

তিনি আরও বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয়। বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy