যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ১০ ঘণ্টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

2024-06-07T17:09:57+00:00
2024-06-07T17:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৫:০৯ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৪ ৫:১৪ পিএম  (ভিজিট : ১৯৫)
X

বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ১০ ঘণ্টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
 
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে। ফলে দেশের ওই ১৩ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
 
আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy