হজ পালন করতে সৌদি পৌঁছেছেন প্রায় ৭০ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর

2024-06-08T10:34:13+00:00
2024-06-08T10:34:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজ পালন করতে সৌদি পৌঁছেছেন প্রায় ৭০ হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ১০:৩৪ এএম   (ভিজিট : ১৫০)
X

পবিত্র হজ পালন করতে সৌদি আরব  পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪০৪ জন হজযাত্রী পৌঁছেছেন।

শনিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

এবার হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা যান। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মক্কায় ৯ এবং মদিনায় তিনজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy