হজে গিয়ে এই পর্যন্ত ১২ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।মক্কায় মারা গেছেন ৯

2024-06-08T10:50:20+00:00
2024-06-08T10:50:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজে গিয়ে এই পর্যন্ত ১২ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ১০:৫০ এএম   (ভিজিট : ২৩৫)
X

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মক্কায় মারা গেছেন ৯ জন ও মদিনায় ৩ জন।

যার মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১ জন। শুক্রবার (৭ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, গত ২৫ মে থেকে দুই সপ্তাহের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো আসাদুজ্জামান (৫৬), মো. মোস্তফা (৮৯), কুড়িগ্রাম জেলার লুফতর রহমান (৬৫), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার মোঃ জামাল উদ্দিন (৬৯), কুমিল্লা জেলার ইমাম ভুঁইয়া (৬৫), ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান (৪৫), কক্সবাজার জেলা রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১),কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার মকসুদ আহমদ (৬১), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭) ও ফরিদপুর জেলার মমতাজ বেগম (৬৩)।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy