ঈদে যে কয়দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা পাঁচদিনের ছুটি। আগামী ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।শুক্রবার

2024-06-08T12:04:55+00:00
2024-06-08T12:07:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে যে কয়দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ১২:০৪ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৪ ১২:০৭ পিএম  (ভিজিট : ১৬২)
X

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা পাঁচদিনের ছুটি। আগামী ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (৮ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আরবি এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা। সেই হিসাবে ১৭ জুন (সোমবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। তারা ছুটি কাটাবেন ১৮ জুন পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে ঈদুল আজহার ছুটির পর ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ওই দিন থেকে আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy