স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯টি উপজেলা পরিষদেস্থগিত হওয়াসাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে,

2024-06-09T09:29:00+00:00
2024-06-09T09:29:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৯:২৯ এএম   (ভিজিট : ১৫৮)
X

ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯টি উপজেলা পরিষদে স্থগিত হওয়া সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

১৯ উপজেলার মধ্যে একটিতে ইভিএমে ও বাকি ১৮টিতে ব্যালটে ভোট নেওয়া হবে। আর এ নির্বাচনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে উপজেলা পরিষদ নির্বাচনের।

১৯ উপজেলায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ৩৩০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন ভোটার এক হাজার ১৮১ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

গত ৮ মে থেকে ধাপে ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। এর আগে চার ধাপে ৪৬৬ উপজেলায় নির্বাচন হয়েছে৷






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy