যে সকল বিভাগে টানা ৩ দিন ভারি বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে

2024-06-09T12:18:09+00:00
2024-06-09T12:18:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে সকল বিভাগে টানা ৩ দিন ভারি বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১২:১৮ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। রোববার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
 
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগেও ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন ঢাকা ও রাজশাহী বিভাগে নেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
 
সিলেটে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের বেশ কিছু স্থানেই বৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy