দুর্নীতি করে আওয়ামী লীগের আমলে কেউ পার পাবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে লুটপাটকারীদের কোনো বিচার হয়নি। কিন্তু আওয়ামী লীগের আমলে কেউ

2024-06-09T13:18:36+00:00
2024-06-09T13:18:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতি করে আওয়ামী লীগের আমলে কেউ পার পাবে না: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১:১৮ পিএম   (ভিজিট : ২৯২)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে লুটপাটকারীদের কোনো বিচার হয়নি। কিন্তু আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না, সে যেই হোক।

রোববার (৯ জুন) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

লুটপাট করতে নয়, লুটপাট বন্ধ করতেই এ বাজেট ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিবাজদের ধরতে নতুন করে আইন করার দরকার নেই। যে আইন আছে সেটা দিয়েই ধরা সম্ভব। প্রধানমন্ত্রী বলেছেন, আমিও বলব- আদার দিয়েছি, রুই কাতলা ধরা পড়বে।

কালো টাকা সাদা করার সমালোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা তো সাইফুর রহমান করেছেন, বেগম খালেদা জিয়াও করেছেন। বেগম জিয়া এখন বৃদ্ধ মানুষ। আমি বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।

বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। প্রতিরোধ করতে হবে। রাজপথে প্রস্তুত থাকতে হবে। বিরোধীরাও বসে নেই, তারাও কর্মসূচি দিবে। আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেয়া হচ্ছে, তা সফল করার জন্য সকল পর্যায়ের নেতাদের অফিসমুখী হওয়ার আহ্বান জানাচ্ছি। যোগ করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ চারজন অপহৃত ইসরাইলিকে উদ্ধার করতে গিয়ে, নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ২১৩ জন বেসামরিক ফিলিস্তিনিকে নারী ও শিশু সহ হত্যার বিষয়টি কেউ বলে নি। এই শিশুদের কি অপরাধ? এই দেশে আমার হত্যার বিচার কি হবে না? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ নিয়ে একটি কথাও বলেনি। আর আরব বিশ্ব মনে হয় তারা ঘুমাচ্ছে। এসময় বাজেটের বিষয়ে কাদের বলেন, এবারের বাজেটটা রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য করা হয়েছে।

যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল জোসেন, মির্জা আজম,সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy